দৈনিক টার্গেট

দেশের চেতনায়

১৮ জুলাই ফ্রি ১ জিবি ডেটা, জানুন কীভাবে পাবেন

২০২৪ সালের ১৮ জুলাই বাংলাদেশের ইতিহাসের একটি অবিস্মরণীয়ই দিন। এদিন ছাত্র-জনতার অভ্যুত্থানের দিশেহারা হয়ে পড়েছে তৎকালীন সরকার। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে ক্রমেই তা রূপ নেয় গণআন্দোলনে, যেখানে মানুষ নেমে আসে রাস্তায়। দমন-পীড়ন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায় দেশের তরুণ সমাজ।

এই ঐতিহাসিক দিনটিকে স্মরণে রেখে ২০২৫ সালের ১৮ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) “ফ্রি ইন্টারনেট ডে” পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিবসটিকে স্মরণ করে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের জন্য ঘোষণা করেছে একটি বিশেষ অফার ফ্রি ১ জিবি ইন্টারনেট ডেটা, যার মেয়াদ থাকবে ৫ দিন।

এই ডেটা অফার নিতে গ্রাহককে ১৮ জুলাই তারিখে ভিজিট করতে হবে এই লিংকে, অথবা *121*1807# ডায়াল করলেই অফারটি সিমে একটিভ হয়ে যাবে শুধুমাত্র গ্রামীণফোন সিমের জন্য।

গ্রামীণফোন জানায়, “কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা” এই প্রতিজ্ঞা থেকেই এই উপহার। কারণ ২০২৪ সালের সেই আন্দোলনের অন্যতম প্রতিবাদ ছিল তথ্য ও ইন্টারনেট নিয়ন্ত্রণের বিরুদ্ধে।

অন্যান্য সিমের জন্য ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।

ঐতিহাসিক প্রেক্ষাপট

২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট কোটা সংস্কার সংক্রান্ত একটি পুরনো সরকারি পরিপত্র অবৈধ ঘোষণা করে। এরপরই দেশে ফের শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনে দমন-পীড়নের মাধ্যমে সরকারের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে।

১৮ জুলাই সারাদেশে ছাত্র-জনতা একত্রিত হয়ে প্রতিবাদে ফেটে পড়ে। এই অভ্যুত্থান সরকারের ভিত্তিমূল নাড়িয়ে দেয়। শেষমেশ ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন ও ভারতে আশ্রয় নেন। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার নেতৃত্বে আসেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

এই গণআন্দোলন ছিল শুধুই রাজনৈতিক নয় এটি ছিল মতপ্রকাশ, গণতন্ত্র ও প্রযুক্তিগতভাবে স্বাধীনতার জন্য এক বৃহৎ সামাজিক আন্দোলন।

গ্রামীণফোনের বার্তা, তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেট হলো মানুষের কণ্ঠস্বরের মাধ্যম। সেই কণ্ঠ যেন কখনো স্তব্ধ না হয়, সেই বার্তা দিতেই গ্রামীণফোনের এই ফ্রি ডেটা অফার। এটি শুধুই একটি অফার নয়, বরং একটি প্রতীক গণআন্দোলনের চেতনাকে সম্মান জানানো ডিজিটালের ভাষ্য।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।