আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
উদ্ধার করা যন্ত্রাংশের মধ্যে রয়েছে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫ মডেলের গাড়ির বিভিন্ন অংশ। এ ছাড়া হোন্ডা বি১৮সি টাইপ-আর ইঞ্জিন, হাফ-কাটসহ বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জাপান থেকে ‘ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ’ হিসেবে ঘোষণা দিয়ে একটি কনটেইনারে এসব পণ্য পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা কনটেইনারটি খুলে তল্লাশি চালিয়ে এসব যন্ত্রাংশ পান।
প্রাথমিকভাবে জানা গেছে, পণ্য বন্দরে আসার পর প্রায় এক মাস বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। পরে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে চালানটি খালাসের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই চেষ্টা রোধ করে কাস্টমস গোয়েন্দা।
উদ্ধার করা যন্ত্রাংশ দিয়ে সংশ্লিষ্ট গাড়িগুলো পূর্ণাঙ্গ হয় কি না, তা যাচাই করা হচ্ছে। পণ্যের আমদানি মূল্য, অর্থ পরিশোধ, বাণিজ্যিক দলিল ও সংশ্লিষ্ট লেনদেনও পরীক্ষা করা হচ্ছে। সম্ভাব্য অর্থ পাচারের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পণ্যগুলো জব্দ করা হয়েছে।’
সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে র্যাব-৬-এর ধারাবাহিক অভিযানের মধ্যে চারটি দস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে গতকাল সোমবার (৩১ আগস্ট) তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
‘শহীদ জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুর পর ভাঙা সুটকেস এবং ব্যাংক হিসাবে সাড়ে ৩০০ টাকা পাওয়া গিয়েছিল।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদল নেতা সাহেদ তালুকদারের বিরুদ্ধে। লিখিত অভিযোগের পর পুলিশ বর্ণা খানমকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সাহেদ।
দৈনিক টার্গেট 




















