এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সচিব ড. মো. জাকারিয়া। এ সময় বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি উপস্থিত ছিলেন।
রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি বলেন, ‘বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে দেশের বিভিন্ন অঞ্চলে বহু পরিবার ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এসব পরিবারের জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ইউএই সরকারের এই মানবিক উদ্যোগের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুর্যোগ ও সংকটের সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারও প্রতিফলিত হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে অভিযান চালিয়ে লেক্সাস ও বিএমডব্লিউসহ তিনটি বিলাসবহুল গাড়ির বিচ্ছিন্ন যন্ত্রাংশ এবং বিপুল গাড়ির পার্টস জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। উদ্ধার করা পণ্য ও যন্ত্রাংশের সম্ভাব্য বাজারমূল্য সাড়ে ৯ কোটি থেকে ১২ কোটি টাকা।
সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে র্যাব-৬-এর ধারাবাহিক অভিযানের মধ্যে চারটি দস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে গতকাল সোমবার (৩১ আগস্ট) তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
‘শহীদ জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুর পর ভাঙা সুটকেস এবং ব্যাংক হিসাবে সাড়ে ৩০০ টাকা পাওয়া গিয়েছিল।’
দৈনিক টার্গেট 




















