১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ঢাকায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
  • ২৪৩ বার পঠিত হয়েছে

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এটি ছিল প্রায় ১৩ বছর পর প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর বাংলাদেশে।

এই সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে পুনরায় সক্রিয় করা এবং উচ্চস্তরের রাজনৈতিক যোগাযোগ পুনর্গঠন। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইসহাক দার ২৩ ও ২৪ আগস্ট বাংলাদেশে সরকারি সফর করবেন। ঢাকায় থাকাকালীন তিনি উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরের সময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষত রাজনৈতিক মতবিনিময় এবং কূটনৈতিক সংলাপকে কেন্দ্র করে সফরটি আয়োজন করা হয়েছে।

এর অংশ হিসেবে ইসহাক দার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গুলশানের বাসায় যাবেন। এছাড়াও তিনি জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই বৈঠকগুলো দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সংযোগকে আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সফরকালীন সময়ে সম্ভাব্য আলোচ্যসূচি ও বৈঠকগুলো বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের পুনর্গঠনে নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে।

জনপ্রিয় টার্গেট

আইটি বিজনেস ইনকিউবেটর: সম্ভাবনার প্রকল্পে অবহেলা

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ঢাকায়

প্রকাশ: ০৩:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫