সফল দুটি অস্ত্রোপচারের পর আজ মঙ্গলবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনাইটেড হেলথকেয়ার। সেখানে দাবি করা হয়, দেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি বা রোবটের সহায়তায় অস্ত্রোপচার শুরু করল ইউনাইটেড হেলথকেয়ার। ইউনাইটেড হেলথকেয়ার ইউনাইটেড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
স্ত্রীরোগ চিকিৎসায় নিজের অভিজ্ঞতা বর্ণনা করে অধ্যাপক সামসাদ জাহান বলেন, দেশে জটিল কিছু অস্ত্রোপচার করা সম্ভব হতো না। রোবটের সহায়তায় সেসব অস্ত্রোপচার সম্ভব। ইউনাইটেড হেলথকেয়ারের উদ্যোগের ফলে চিকিৎসকদের অপেক্ষার অবসান ঘটেছে।
চিকিৎসকেরা জানান, ‘রোবোটিক সার্জারি’ ও রোবটের সহায়তায় অস্ত্রোপচার একই বিষয়। এখানে সার্জন বা শল্যচিকিৎসকই প্রধান, তাঁর কাজটিকে সহায়তা করে রোবট। এতে অস্ত্রোপচার স্থানের ক্ষত তুলনামূলকভাবে ছোট হয়, রক্ত কম ঝরে, অস্ত্রোপচার সুনির্দিষ্টভাবে করা যায় এবং আশপাশের টিস্যুর ক্ষতি কম হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এই অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকদের চারজনের একটি দল এবং বেশ কয়েকজন নার্স চীন থেকে রোবোটিক সার্জারির ওপর প্রশিক্ষণ নিয়েছেন। গত ডিসেম্বর থেকে চিকিৎসকেরা এ বিষয়ে নিয়মিত চর্চা করেছেন। গতকাল অস্ত্রোপচারের সময় চীন ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অস্ত্রোপচার কক্ষে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, রোবোটিক সার্জারিতে খরচ কেমন পড়বে। এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি আয়োজকেরা। অধ্যাপক রফিকুস সালেহীন বলেন, হাসপাতালে সাধারণভাবে যে অস্ত্রোপচার হয় তার চেয়ে দুই, আড়াই বা তিন গুণ বেশি খরচ পড়বে। এখন যে অস্ত্রোপচার ১ লাখ ২০ হাজার টাকায় করা হচ্ছে, তার খরচ হয়তো পড়বে সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা। তবে একই অস্ত্রোপচারের খরচ অন্য দেশে আরও অনেক বেশি।
অনুষ্ঠানে বলা হয়, গতকাল সোমবার সরকার ইউনাইটেড হেলথকেয়ারকে রোবোটিক সার্জারির আনুষ্ঠানিক অনুমোদন দেয়। অনুমতি পাওয়ার দেড় ঘণ্টা পরই তারা প্রথম অস্ত্রোপচার শুরু করে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাঁদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
দৈনিক টার্গেট 



















