৪৪ লাখ নতুন ভোটারের তথ্য যাচাইয়ে ১২ দিনের সুযোগ

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫
  • ২১৫ বার পঠিত হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার, ১০ আগস্ট, হালনাগাদ ভোটার তালিকার খসড়া সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে।

এ তালিকায় যেকোনো তথ্যগত ভুল বা অসঙ্গতি চিহ্নিত হলে তা সংশোধনের সুযোগ থাকবে পরবর্তী ১২ দিন ধরে।

ইসি সূত্রে জানা গেছে, চলতি হালনাগাদ কার্যক্রমে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। শুধুমাত্র এ নতুন অন্তর্ভুক্ত ভোটারদের তথ্যই এবার সম্পূরক খসড়া তালিকায় প্রদর্শিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা তালিকাটি নির্দিষ্ট স্থানে টাঙিয়ে দেবেন, যাতে সাধারণ মানুষ সহজেই তা যাচাই করতে পারেন।

ভুল সংশোধনের জন্য প্রাপ্ত আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

নির্বাচন কমিশন আরো জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে সারাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

জনপ্রিয় টার্গেট

ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে: ধর্ম প্রতিমন্ত্রী

৪৪ লাখ নতুন ভোটারের তথ্য যাচাইয়ে ১২ দিনের সুযোগ

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

প্রকাশ: ১০:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫