আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীরও শুভেচ্ছা জানান।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘অভ্যন্তরীণ যে রাজনীতি তা নিয়ে কিছু বলতে চাই না। যা দেশের মানুষ ভালো বুঝবে, তা নির্বাচিত সরকার বুঝবে। সাধারণ মানুষের যা কিছু ভালো হয়, সে বিষয়ে আমাদের দায়িত্ব আছে। আমরা স্বপ্ন শেয়ার করি। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায়। কেউ বড়, কেউ ছোট নয়, আমি এখানে এসে অনেক কিছু শিখছি।’
অতীতে আটকে থাকলে হবে না উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, ‘চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি অতীতে আটকে গেলে উন্নয়ন হবে না। কীভাবে আমরা দুই দেশে মুক্ত বাণিজ্য করতে পারি। এ নিয়েও কথা বলেছি।’
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘দীনেশ ত্রিবেদী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমরা জানিয়েছি, চলতি অর্থ বছরে নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। যেহেতু আমরা গণতান্ত্রিক, মানুষের ভোটে নির্বাচিত সরকার।’
সৌজন্য সাক্ষাতে আলোচনা সৌজন্যের মধ্যেই ছিল বলে উল্লেখ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরের’ অংশ হিসেবে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছেন। গত ৩০ আগস্ট ঢাকায় পৌঁছানো প্রতিনিধিদলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তায় বিভিন্ন কর্মসূচিতে…
আজ মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন। এ সময় তিনি দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ল। সচিব (১ নম্বর গ্রেড) থেকে ১১তম গ্রেডের মূল বেতন বেড়ে দ্বিগুণ হলো। ১২তম থেকে ২০তম গ্রেডের মূল বেতন ১১৫ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
দৈনিক টার্গেট 
















