ঢাকায় কর্মস্থল, আবেদন করা যাবে ৫ আগস্ট পর্যন্ত, প্রয়োজন ৭ বছরের অভিজ্ঞতা

সিটি ব্যাংকে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৩৪২ বার পঠিত হয়েছে

দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি তাদের করপোরেট ব্যাংকিং বিভাগে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (এভিপি/অ্যাবোভ)’ পদে নিয়োগ দেওয়া হবে। এই পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

যোগ্যতা যা চাওয়া হয়েছে এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

কর্মস্থল ও বেতন

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল হবে বাংলাদেশের রাজধানী ঢাকা। বেতন কাঠামো নির্ধারিত নয় যোগ্যতা, অভিজ্ঞতা ও আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

আবেদনের পদ্ধতি ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় ২০২৫ সালের ৫ আগস্ট পর্যন্ত। আবেদন করতে ক্লিক করুন।

যারা ব্যাংকিং ক্যারিয়ারে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং আরো চ্যালেঞ্জিং ভূমিকায় অবদান রাখতে চান, তাদের জন্য এটি হতে পারে এক আকর্ষণীয় সুযোগ।

ঢাকায় কর্মস্থল, আবেদন করা যাবে ৫ আগস্ট পর্যন্ত, প্রয়োজন ৭ বছরের অভিজ্ঞতা

সিটি ব্যাংকে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ

প্রকাশ: ০৮:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫