বাংলাদেশের শীর্ষ অনলাইন শপিং মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড সারা দেশে নতুন ডেলিভারিম্যান নিয়োগ দিচ্ছে। এ পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কিংবা নির্দিষ্ট জেলার শর্ত রাখা হয়নি।
আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। প্রার্থী পুরুষ হতে হবে এবং এসএসসি বা সমমানের সনদ থাকলেই আবেদন করা যাবে। কাজের ধরন হবে চুক্তিভিত্তিক এবং কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে।
বেতন ও সুবিধা
ডেলিভারিম্যানরা প্রতি মাসে ১৩,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। পার্সেল সরবরাহের ওপর নির্ভর করে কমিশন দেওয়া হবে প্রতি পার্সেলে ১৮ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত।
এছাড়া থাকছে হাজিরা বোনাস ৩,৫০০ টাকা, উৎসব ভাতা, কাস্টমারদের সঙ্গে যোগাযোগের জন্য অফিস থেকে সিম কার্ড সুবিধা, দুর্ঘটনায় চিকিৎসা সহায়তা এবং জীবন বীমা সুবিধা।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীদের ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে পারবেন দারাজের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন।
















Leave a Reply