ফিডব্যাকের ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী আয়োজন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গতকাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিডব্যাকের ৫০ বছর পূর্তির এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ বছর আগে প্রকাশ পেয়েছিল ফিডব্যাকের সবশেষ অ্যালবাম ‘এখন’। সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা। এরই মধ্যে ছয়টি গানের কাজ শেষ হয়েছে। আগামী বছরের অক্টোবরে ৫০ বছর পূর্তির আগেই অ্যালবামটি প্রকাশ করতে চায় ফিডব্যাক।

নতুন অ্যালবামের পাশাপাশি ফিডব্যাকের পুরোনো জনপ্রিয় গানগুলোও নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গানে অন্য ব্যান্ডের কিংবা একক সংগীতশিল্পীদের যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। মূলত নতুন প্রজন্মের কাছে ফিডব্যাকের কালজয়ী গানগুলো নতুনভাবে তুলে ধরতেই এই প্রয়াস।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা বছর দেশ-বিদেশে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছে ফিডব্যাক। যার শুরুটা হবে চট্টগ্রামে এবং শেষ হবে ২০২৭ সালের অক্টোবরে, ঢাকায়। এর মাঝে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট করবে তারা। এসব কনসার্টে ব্যান্ডের সাবেক সদস্যদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ব্যান্ডের পাঁচ দশকের ইতিহাস নিয়ে নির্মিত হবে ২৫ মিনিট ব্যাপ্তির একটি তথ্যচিত্র। এতে ফিডব্যাকের সাবেক ও বর্তমান সদস্যরা ব্যান্ডটির দীর্ঘ পথচলা ও সংগীতজীবনের নানা অজানা অধ্যায় নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শোনাবেন।

সংবাদ সম্মেলনে ফিডব্যাকের অন্যতম সদস্য ফোয়াদ নাসের বাবু বলেন, ‘ফিডব্যাকের এই দীর্ঘ পথচলায় সংশ্লিষ্ট সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। একটি প্রতিষ্ঠানকে যেমন যত্নে গড়ে তুলতে হয়, তেমনি ব্যান্ডকেও লালন ও সংরক্ষণ করতে হয়। পাঁচ দশক ধরে ফিডব্যাককে এগিয়ে নেওয়ার পেছনেও রয়েছে সেই দায়বদ্ধতা। নতুন গান আর পুরোনো স্মৃতির মেলবন্ধনে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই আমরা। ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। চেষ্টা করব আয়োজনে নতুন কিছু রাখার।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ, অবসকিওর ব্যান্ডের সাইদ হাসান টিপু, সংগীতশিল্পী রফিকুল আলম, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীসহ অনেকে। তাঁদের বক্তব্যে উঠে আসে ফিডব্যাক ব্যান্ডের দীর্ঘ যাত্রার বিভিন্ন অজানা অধ্যায়।

অতসীর গানের ভিডিওতে অর্থী আহমেদ

অতসীর গানের ভিডিওতে অর্থী আহমেদ

গত বছর অক্টোবরে বিশ্ব স্তন ক্যানসার দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছিল অতসীর একক গান ‘অল্প একটু জীবনের গান’। গানের ভিডিওতে মডেল হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এক বছর পর নতুন গান নিয়ে আসছেন অতসী। গানের শিরোনাম ‘অংক না জানার গান’। এবার ভিডিওতে পারফর্ম করেছেন এ বছর একুশে পদক পাওয়া নৃত্যশিল্পী…

ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর বদলে গেছে সেলেনা গোমেজের

মার্কিন পপ তারকা সেলেনা গোমেজের কণ্ঠস্বর চিরতরে বদলে গেছে। এর প্রধান কারণ হলো অতিমাত্রায় নিকোটিন ভেপিং করা। নিজের এই বাজে অভ্যাসের কথা স্বীকার করে ভক্তদের সতর্ক করেছেন সেলেনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সী সেলেনা বলেন, ‘আমি আমার কণ্ঠস্বর আর আগের মতো করতে পারব না।

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ। তিনি প্রথম বাংলাদেশি, যিনি এই কমিটিতে স্থান পেলেন। ২০২৬-২০২৯ মেয়াদ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন হামিন আহমেদ। তিনি এক্সিকিউটিভ কমিটির কোন পদে দায়িত্ব পালন করবেন…

জনপ্রিয় টার্গেট

টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ফিডব্যাকের ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী আয়োজন

প্রকাশ: ০৯:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬