শেষ সিজন নিয়ে ফিরছে ‘সাইলো’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

২০২৭ সালের ৯ জুলাই অ্যাপল টিভিতে প্রচারিত হবে সাইলোর চতুর্থ ও শেষ সিজন। এ ঘোষণা দিয়ে সিরিজটির শেষ অধ্যায়ের একটি আগাম ঝলকও প্রকাশ করেছে অ্যাপল টিভি।

আমেরিকান কথাসাহিত্যিক হিউ হাউইয়ের ডিসটোপিয়ান ট্রিলজি অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। পরিচালনা করেছেন গ্রাহাম ইয়োস্ট। এতে প্রধান চরিত্র জুলিয়েট নিকোলসের ভূমিকায় অভিনয় করছেন হলিউড তারকা রেবেকা ফার্গুসন। নির্বাহী প্রযোজক হিসেবেও আছেন তিনি।

সাইলো সিরিজের পটভূমি ভূগর্ভস্থ এক জনগোষ্ঠীকে কেন্দ্র করে। বিষাক্ত ও বিপজ্জনক বাইরের বিশ্ব থেকে বাঁচতে প্রায় ১০ হাজার মানুষ মাটির নিচে কঠোর নিয়ম ও মিথ্যা এক অতীত নিয়ে বসবাস করে।

তৃতীয় সিজনের শেষ ভাগে এসে গল্পের ব্যাকগ্রাউন্ড উন্মোচিত হতে শুরু করে। পুরনো ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেখানো হয় বর্তমানের চরম অরাজক পরিস্থিতি। জুলিয়েট নিকোলস (রেবেকা ফার্গুসন) তাকে দেওয়া জোরপূর্বক শাস্তিমূলক আদেশ থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরতে পারলেও স্মৃতিভ্রষ্ট হয়ে পড়ে। অন্যদিকে মাটির নিচের সহিংস গণবিদ্রোহ কিছুটা থিতিয়ে এলেও সাইলোর অধিবাসীরা পড়তে চলেছে এক নজিরবিহীন ও মারাত্মক বিপদের মুখে।

গল্পের সমান্তরালে অন্য প্রেক্ষাপটে বিপর্যয় শুরু হওয়ার আগের সময়টিতে নিয়ে যাওয়া হয় দর্শককে। সেখানে দেখা যায় সাংবাদিক হেলেন ড্রু (জেসিকা হেনউইক) এবং কংগ্রেস সদস্য ড্যানিয়েল কিন (অ্যাশলে জুকারম্যান) এমন এক রাজনৈতিক ও সামাজিক ষড়যন্ত্রের জাল উন্মোচন করে, যার চূড়ান্ত পরিণতি পুরো পৃথিবীকে ঠেলে দিয়েছিল এক অবর্ণনীয় ধ্বংসাত্মক পরিণতির দিকে।

ভাবনা-উদ্দীপক কাহিনি, দুর্দান্ত আবহ সংগীত ও সেট ডিজাইনের জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সাইলো। সিরিজটি কীভাবে চূড়ান্ত পরিণতি পায়, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।

আজ ঢালিউডের অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা এই নায়ক। সালমান শাহর অকালপ্রয়াণে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। তাঁর মৃত্যুর সময় শুটিং ও মুক্তির প্রক্রিয়ায় থাকা একাধিক সিনেমা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।

৪ সেপ্টেম্বর ছিল প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান প্রকাশ করলেন মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার…

জনপ্রিয় টার্গেট

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

শেষ সিজন নিয়ে ফিরছে ‘সাইলো’

প্রকাশ: ০৭:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬