আজ ৮ জুলাই। এই দিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সাদিয়া শিমুল। ময়মনসিংহে জন্ম নেওয়া এই গুণী শিল্পী বর্তমানে বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে একটি পরিচিত মুখ।
সাদিয়া শিমুল তার উপস্থাপনার দক্ষতা ও সাবলীল অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তবে বড় পর্দায় তার যাত্রা শুরু হয় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্রাবণ জ্যোস্নায়’-এর মাধ্যমে। চলচ্চিত্রটি পরিচালনা করেন আবদুস সামাদ খোকন। এ সিনেমাতেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে দর্শকমহলে দারুণ সাড়া ফেলেন তিনি।
তার অভিনয়জীবন ও উপস্থাপনার প্রতিটি পর্যায়েই তিনি দেখিয়েছেন দক্ষতা, মননশীলতা ও শৈল্পিকতা। বিনোদন জগতে তাঁর অবদান নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
দৈনিক টার্গেট-এর পক্ষ থেকে জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সাদিয়া শিমুল-কে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করি।
















Leave a Reply