উত্তম সুচিত্রা জুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

‘পথে হল দেরী’, ‘শাপমোচন’, ‘সাগরিকা’, ‘হারানো সুর’, ‘সবার উপরে’, ‘চাওয়া-পাওয়া’, ‘দেয়া নেয়া’, ‘দীপ জ্বেলে যাই’, ‘দুই পৃথিবী’, ‘উপহার’সহ ৩০টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন উত্তম-সুচিত্রা। সেই সময় গুঞ্জনও রটেছিল, শুধু পর্দায় নয়, সুচিত্রা সত্যিই মন দিয়েছিলেন উত্তমকে। তবে সত্য-মিথ্যা যাচাইয়ের আগে সেই প্রেম গোপনে রেখে অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন।

উত্তম-সুচিত্রার প্রেম নিয়ে নানা গুঞ্জনের সত্যতা পাওয়া না গেলেও তাঁদের বন্ধুত্বের কথা সবাই জানত। উত্তমকে তুই বলে ডাকতেন সুচিত্রা। দুজনের মধ্য়ে মাঝেমধ্যেই নাকি চলত রাগ-অভিমান। উত্তম ছিলেন রসিক মেজাজের আর সুচিত্রা শুটিং ফ্লোরে গুরুগম্ভীর, তাই অনেক সময়ই উত্তম ছোটখাটো রসিকতা করলে, সুচিত্রার মুখ ভারী হয়ে যেত। শুটিং শেষে মেকআপ রুমে সুচিত্রার রাগ ভাঙাতেন উত্তম।

প্রথম থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিলেও উত্তম-সুচিত্রা জুটির শেষ অধ্যায়টি লেখা হয়েছিল ফ্লপ দিয়ে। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘প্রিয় বান্ধবী’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। টানটান চিত্রনাট্য, চিরসবুজ গান আর তাঁদের চিরাচরিত রসায়নের ম্যাজিক—কোনো কিছুই সেই সিনেমাকে বাঁচাতে পারেনি।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে কাজ করেন শরিফুল রাজ ও সাবিলা নূর। আবারও প্রেক্ষাগৃহে ফিরছে এই জুটি। প্রথম সিনেমায় দুজন অপরিচিত মানুষের চরিত্রে অভিনয় করলেও এবার তাঁরা হাজির হচ্ছেন দম্পতির চরিত্রে। ‘কানাভুলা প্যারাডক্স’ নামের সিনেমাটি নির্মিত হচ্ছে…

সম্প্রতি সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সেই বক্তব্যের বিষয়বস্তু পরিষ্কার করে পপি জানালেন, এর সঙ্গে সিনেমা ছাড়ার কোনো সম্পর্ক নেই। গল্প ভালো লাগলে তিনি সিনেমা প্রযোজনায় নামবেন, এমনকি সময়-সুযোগ পেলে অভিনয়ও করবেন।

১৯৩২ সালে শুরু হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসবের ৮৩তম আসর দোরগোড়ায়। লালগালিচায় তারার হাট বসবে আজ ২ সেপ্টেম্বর থেকে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উপস্থিত থাকার কথা রয়েছে রবার্ট প্যাটিনসন, রুনি মারা, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজের মতো তারকাদের।

জনপ্রিয় টার্গেট

উত্তম সুচিত্রা জুটি

প্রকাশ: ০৯:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬