দৈনিক টার্গেট

দেশের চেতনায়

এসএসসি ফল জানার সহজ নিয়ম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুলাই।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ওই দিন সারাদেশে একযোগে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

আগের বছরের মতো এবারও ফলাফল জানার নিয়মে কোনো পরিবর্তন আসছে না। শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে সহজেই তাদের ফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখার নিয়ম

ফলাফল জানতে ভিজিট করতে হবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ক্লিক করুন এবং তথ্যগুলো পূরণ করুন।

পরীক্ষার নাম (SSC), বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার বছর (2025)

এই তথ্যগুলো দিয়ে “Submit” করলেই ফলাফল দেখা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:

SSC <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> 2025

এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

উদাহরণ

SSC DHA 123456 2025 → পাঠান 16222 নম্বরে।

মাদ্রাসা বোর্ড (দাখিল) এর জন্য প্রি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

টাইপ করুন:

Dakhil <space> MAD <space> রোল নম্বর <space> 2025

পাঠান 16222 নম্বরে।

ফলাফল প্রকাশের পর ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

কারিগরি বোর্ডের ফলাফল

টাইপ করুন:

SSC <space> TEC <space> রোল নম্বর <space> 2025

পাঠান 16222 নম্বরে।

প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট:

যে কেউ সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে স্কুল/মাদ্রাসা/প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ফলাফল ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার্থীর সংখ্যা ও বোর্ডসমূহ

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড, এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে।

ছাত্র: ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন

ছাত্রী: ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন

এই বিশাল সংখ্যক পরীক্ষার্থী ২ হাজার ২৯১টি কেন্দ্র ও ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।