সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ আরও দুই মামলায় গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

এ সময় সাবেক এই চিফ হুইপকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত দুই আবেদন মঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে ফিরোজকে আদালত থেকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

২০২৪ সালের জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানা এলাকায় শিশু নাঈম হাওলাদারের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এস আই নাজিম উদ্দিন ফকির সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এ মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে ছিল শিশু নাঈম হাওলাদার। কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সামনে বেলা আড়াইটার দিকে নাঈম হাওলাদার গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আ স ম ফিরোজ এই হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় সুবর্ণ পান্না ম্যানসনের ছাদের ওপর গুলিবিদ্ধ হন তারেক চৌকিদার নামের এক যুবক। আহত তারেক চৌকিদারকে উদ্ধারের জন্য এগিয়ে যান শিহাব নামের আরও এক যুবক। তিনিও গুলিবিদ্ধ হন।

তাঁরা চিকিৎসা শেষে বাসায় ফিরে ২০২৪ সালের ২৬ মার্চ যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

এই মামলায়ও আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম ভূঁইয়া।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়েছে, আ স ম ফিরোজ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকার পতনের পর ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আটক করা হয় আ স ম ফিরোজকে। এরপর বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কথা বলেন আ স ম ফিরোজ।

ফিরোজ বলেন, ‘আমার বয়স ৭৮ বছর। দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য যুদ্ধ করেছি। আটবারের সংসদ সদস্য। আমি কোনো অন্যায়-অবিচার করিনি। কোনো অপরাধ করিনি। আমি অসুস্থ, আমাকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।’

ফিরোজ আরও বলেন, এক মামলায় জামিন পেলে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ৪০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতি কোটি টাকার। তবে কুমিরা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত; ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বাসায় ঢুকে হামলা চালিয়ে সর্বস্ব লুটের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রকৌশলীর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

ঘুষ চাওয়ার অডিও ভাইরাল: জাজিরা থানার সেই এসআই প্রত্যাহার

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ আরও দুই মামলায় গ্রেপ্তার

প্রকাশ: ০৫:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬