চরফ্যাশনের সামরাজ, ঢালচর, কচ্ছপিয়া, মুজিবনগর, নুরাবাদ, চর মাদ্রাজ, হাজারীগঞ্জ, জাহানপুর, চর মানিকা ও আহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার অনেক জেলে জানান, মাছ ধরার মৌসুম ভালো গেলে কোনোভাবে সংসার চলে এবং ঋণের কিস্তিও পরিশোধ করা সম্ভব হয়। কিন্তু মাছের পরিমাণ কমে যাওয়ায় এখন অনেক জেলেকেই লোকসান গুনতে হচ্ছে।
জেলেরা জানান, কয়েক বছর আগেও নদীতে একবার জাল ফেললে যে পরিমাণ মাছ পাওয়া যেত, এখন তার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হয়। অনেক সময় ট্রলারের জ্বালানি খরচ ও শ্রমের তুলনায় মাছ বিক্রি করে পাওয়া অর্থও কম হয়। আয় না থাকায় ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে পড়ছে।
নুরাবাদ ইউনিয়নের জেলে সামসুদ্দিন বলেন, ‘এখন অনেক সময় সারা দিন-রাত জাল ফেলেও তেমন মাছ পাই না। মাছ না থাকলে ঋণের কিস্তির টাকা কোথা থেকে দেব, এটাই এখন বড় চিন্তা।’
জেলেদের অনেকেই মাছ ধরার ট্রলার, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে মহাজন, এনজিও কিংবা স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়েছেন। এখন মাছ কম পাওয়ায় ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। কেউ কেউ পুরোনো ঋণের কিস্তি পরিশোধ করতে নতুন করে ঋণ নিচ্ছেন। এতে এক ঋণ পরিশোধ করতে গিয়ে আরেক ঋণের বোঝা বাড়ছে।
সামরাজ মৎস্য ঘাটের সভাপতি আজিজ পাটওয়ারী বলেন, বর্তমানে নদী ও সাগরে মাছ কমেছে। এতে জেলেদের আয়ও কমেছে। তাঁরা সংসার চালাতে মহাজন ও সমিতি থেকে ঋণ নিয়ে থাকেন।
উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, এই উপজেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে জেলের সংখ্যা লক্ষাধিক। এদের মধ্যে সরকারি নিবন্ধিত জেলে রয়েছেন ৪৪ হাজার ৩১১ জন। সমুদ্রগামী জেলে রয়েছেন ১৭ হাজার ৫৬১ জন। সমুদ্রগামী জেলে ট্রলার রয়েছে ১ হাজার ৩৬৫টি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সরকার প্রতিবছরই জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্দ রেখেছেন এবং সেই বরাদ্দ থেকে জেলেদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়। তবে নদী ও সাগরে মাছ অনেকটাই কমেছে। জেলেরা তাঁদের আয়ের তুলনায় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না। ফলে অনেক জেলেই ঋণের সঙ্গে জড়িয়ে পড়ছেন।’
চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের….
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
দৈনিক টার্গেট 




















