মাগুরায় এইচএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নিহত দুই শিক্ষার্থী হলেন আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং নতুনগ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি হোসাইন এ বছর শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দুপুর ১২টার পর নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

অন্যদিকে, অনন্যা শিকদার কুলিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। আজ বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মাগুরায় যুবদল নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, ১৫০ ভরি স্বর্ণের যোগসূত্র খুঁজছে পুলিশ

মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও দেড় শ ভরি সোনা ডাকাতির ঘটনায় যোগসূত্র খুঁজছে পুলিশ। এ দুই ঘটনায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার একটি বাড়ি থেকে ডাকাতির পাঁচটি সোনার বার জব্দ করেছে পুলিশ…

শখের চাষে বাজিমাত, হাসানুরের খেতে বাহারি তরমুজ

মাচাজুড়ে ঝুলছে থোকায় থোকায় হলুদ ও সবুজ রঙের তরমুজ। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে বাহারি রঙের ফল। রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যতিক্রমী এ দৃশ্য দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কেউ ক্ষেতের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ আবার মুঠোফোনে ছবি তুলছেন। অসময়ে ভিন্ন জাতের তরমুজ চাষ করে এমনই কৌতূহল ও আগ্রহ তৈরি করেছেন

মাগুরায় জমি নিয়ে বিরোধে ছোট ভাই খুন, বড় ভাই গ্রেপ্তার

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মাসুদ গাজীকে (৪৫) হত্যার মামলায় বড় ভাই সিদ্দিক গাজীকে (৪৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাঘোসা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

মাগুরায় এইচএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ: ০৬:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬