বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি ২ বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বর্তমান সমকাল বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরি জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটা চাবি থাকত। তিনি প্রায়ই দিনে ও রাতে এসে অফিস খুলে সময় কাটাতেন। তিনি দুপুরে একটি দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। আজ সন্ধ্যায় অফিসে এসে দেখেন ভেতর থেকে অফিস তালাবদ্ধ। দরজা একটু ফাঁক করে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলক চ্যাটার্জি ঝুলছেন। এ সময় দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বন্ধুদের সঙ্গে বাইক রেসিং করতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় রেখেই তাঁর বন্ধুরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল ও রাতে উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরের মতলব দক্ষিণে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চা-দোকানি মোবারক হোসেন সরদারকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে আহত মোবারককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

রাশিয়ার নতুন ৫০ ফুটের ভাস্কর্য ঘিরে রুশ-জাপান উত্তেজনা

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার

প্রকাশ: ০৮:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬