নিহত লুৎফর রহমান উপজেলার এলুয়ারী ইউনিয়নের গণিপুর দক্ষিণপাড়া গ্রামের আসিদুল মণ্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে লুৎফর রহমানের স্ত্রী বিলকিস বেগম দেখেন, গোয়ালঘরের চালের সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছেন লুৎফর। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করে দ্রুত আমবাড়ী বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নেন। পরে ওই চিকিৎসক লুৎফরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শুভ দাস। কিন্তু তিনি আর জীবিত ফিরলেন না। মারা যাওয়ার ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দী হয়ে আজ রোববার সকালে নিথর দেহে বাড়িতে ফিরেছেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত তিন প্রবাসীর মধ্যে ছিলেন শুভ দাস (২৩)।
নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ১টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক টার্গেট 
























