আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণাকালে আদালতে মুন্নি বেগম উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নেওয়া হয়। অপর আসামি মাহাবুল মোল্লার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মাহমুদা আক্তার ওরফে মুন্নি বেগম (২৪) সালথা উপজেলার পুরুরা সরদারপাড়া গ্রামের নিহত নুরুল ইসলামের স্ত্রী এবং প্রেমিক মাহাবুব মোল্যা ওই গ্রামের কাশেম মোল্যার ছেলে। তিনি নিহত নুরুল ইসলামের প্রতিবেশী চাচাতো ভাই।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলামের চতুর্থ স্ত্রী মুন্নি বেগম প্রতিবেশী মাহাবুবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুই সন্তানকে রেখে ২০১৮ সালে তিনি মাহাবুবের সঙ্গে পালিয়ে যান। পরে সম্পর্ক ছিন্ন করার শর্তে ফিরে এলে নুরুল ইসলাম তাঁকে মেনে নেন। ২০১৯ সালের ১৭ মার্চ রাতে নুরুল ইসলামকে প্রেমিক মাহাবুবকে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেন মুন্নি বেগম।
ঘটনার পরদিন নিহতের বাবা মান্নান মোল্যা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে নেমে পুলিশ মুন্নি ও মাহাবুবের একটি যুগল ছবি উদ্ধার করে। এর সূত্র ধরে মুন্নি বেগমকে আটক করা হলে তিনি পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান বিকু জানান, পুলিশি তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় মফিজুল ইসলাম নামের এক বাক্প্রতিবন্ধীর পৈতৃক আবাদি জমি দখলের চেষ্টা ও ভুয়া সাক্ষী দিয়ে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় ফরমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে…
শিবচর থানার একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিন আসামিকে। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে শিবচর থানার দিকে ফিরছিল আসামি বহনকারী পুলিশের পিকআপটি। এ সময় মাদারীপুর সদর উপজেলার পখিরা…
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়েছেন চুরির মামলার এক আসামি। পলাতক আসামি আব্দুল মোমিন (২২) সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।
দৈনিক টার্গেট 

























