নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ডা. তোয়াজ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে সিংগা বাজার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজাদ। পথে সিংগা বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

দৈনিক টার্গেট 























