এর আগে, সোমবার (৩১ আগস্ট) জামালপুরের লাহাড়িকান্দায় রাজিব পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজিব বাসের রুট পারমিট বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় দুটি বাস ভাঙচুর এবং চালকদের মারধর করা হয় বলে অভিযোগ করেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
এর প্রতিবাদে বুধবার রাতে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে চালকদের নিরাপত্তা এবং বাস ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
জামালপুর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুণ অর রশীদ বলেন, ‘সড়কে দুর্ঘটনা হলেই গাড়ি ভাঙচুর এবং চালক-হেলপারদের মারধর করা হয়। এর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
তিনি আরও বলেন, ‘নান্দিনায় দুটি বাস ভাঙচুর ও চালকদের মারধরের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি। তাঁদের গ্রেপ্তার করা না হলে বাস চলাচল বন্ধ থাকবে।’
এদিকে সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শহরের পাথালিয়া গ্রামের ঢাকাগামী যাত্রী নিপা বলেন, ‘জরুরি কাজে সকালে ঢাকা যাওয়ার কথা ছিল। বাসস্ট্যান্ডে এসে শুনি বাস চলাচল বন্ধ। এখন চরম ভোগান্তিতে পড়েছি। কীভাবে যাব, বুঝতে পারছি না। ট্রেনেও যাওয়ার উপায় নেই।’
আরেক যাত্রী আবদুল করিম বলেন, ‘টাঙ্গাইলে এক আত্মীয় অসুস্থ, তাঁকে দেখতে যাব। কিন্তু বাস বন্ধ থাকায় কীভাবে যাব, বুঝতে পারছি না।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নুরুল ইসলাম (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে কারাগারে নামাজরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন…
আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, পারেনি; বরং তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। গতকাল বুধবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি-পরবর্তী…
চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বেগবাজার এলাকায় গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অনুমোদিত এলপিজি ফিলিং স্টেশনে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিলের অভিযোগে রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক টার্গেট 




















