আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের শেরে-বাংলা-নগর থানাধীন জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আনসার সূত্র জানায়, হাসপাতালে সেবা নিতে আসা এক আনসার সদস্যের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এপিসি রফিকুল ইসলাম, আনসার সদস্য মো. আতোয়ার ও মো. রুবেল হোসেনের সমন্বয়ে দায়িত্বে থাকা আনসার টিম চিহ্নিত দালাল চক্রের সদস্য আব্দুল মান্নানকে আটক করে।
আটক আব্দুল মান্নান কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়িবাড়ী গ্রামের মো. মনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান রোগীদের সহজে চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। এভাবে এক ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
আনসার কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল এলাকায় দালাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের তৎপরতা রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নেত্রকোনার সদর উপজেলায় হেরোইনসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযানের বিষয়ে তদন্ত কমিটি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান কোনো খারাপ উদ্দেশে (ইলমোটিভ) ওই অভিযান চালিয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে…
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
দৈনিক টার্গেট 













