শুক্রবার সকাল ৬টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম রোকেয়া বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে যশোরগামী একটি যাত্রীবিহীন পরিবহন মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ পাশে থাকা পথচারী রোকেয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবহনটি সড়কের ডান পাশে থাকা মাদ্রাসা ও এতিমখানা ভবনের সামনের অংশে ভেঙে ঢুকে পড়ে।
এ ঘটনায় পরিবহনের হেলপার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সোদ্দিগ্রামের বাসিন্দা মানিক ফকির (৪২) ডান পায়ে আঘাত পেয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনার পরপরই পরিবহনের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁর পরিচয় জানা যায়নি।
মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ গোলাম মোস্তফা বলেন, ‘ফজরের নামাজের পর ওই নারী হাঁটতে বের হলে পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান। পরিবহনটি আমাদের প্রতিষ্ঠানের সামনের অংশে ভেঙে ঢুকে পড়ায় বেশ ক্ষতি হয়েছে। এ সময় মাদ্রাসা ও এতিমখানায় আমরা ১০-১২ জন ছিলাম। তবে আমাদের কারও কোনো সমস্যা হয়নি।’
১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মামুন আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান, বাড়িতে চুরি হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন…
দৈনিক টার্গেট 























