কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কিসামত এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) এলএসটিডি প্রকল্পের আওতায় স্থাপিত প্রযুক্তি গ্রামের কার্যক্রম পরিদর্শনকালে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রযুক্তি গ্রামের আগাম জাতের আমন ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেন এবং রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন।

মন্ত্রী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের জীবনমান পরিবর্তনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর করতে কৃষক নিবন্ধন, কৃষক ডেটাবেজ, ডিজিটাল কৃষিসেবা, মোবাইলভিত্তিক আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য, কৃষি পরামর্শ এবং ই-এক্সটেনশন সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিসেবা সহজলভ্য করতে অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগও রয়েছে।

তিনি আরও বলেন, কৃষির আধুনিকায়নে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ড্রোন, জিআইএস, স্যাটেলাইট তথ্য ও বিগ ডেটাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য ও ফলন পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্টভাবে সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা আরও কার্যকর ও বিজ্ঞানভিত্তিক করা সম্ভব হবে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণার প্রশংসা করে মন্ত্রী বলেন, নতুন ধানের জাত উদ্ভাবন এবং কৃষকের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণা অব্যাহত রয়েছে। বর্তমান কৃষিমন্ত্রী দক্ষতার সঙ্গে কাজ করে কৃষি খাতকে আরও এগিয়ে নিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিনা মূল্যে বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের পাশে রয়েছে বলেও জানান তিনি।

কৃষি যান্ত্রিকীকরণের ওপর গুরুত্ব দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, উৎপাদন ব্যয় কমানো, শ্রমিক সংকট মোকাবিলা এবং কৃষিকে লাভজনক করতে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষি খাতকে আরও প্রতিযোগিতামূলক করার লক্ষ্য রয়েছে সরকারের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, ব্রির এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম, সহকারী প্রকল্প পরিচালক ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনসারী, ব্রির টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মসউদ ইকবাল এবং বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় রাজনৈতিক নেতা, কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকেরা।

পরে মন্ত্রী ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে শ্রী রনজিত চন্দ্র সাহার পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিভা বৃত্তি প্রকল্পের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি তরুণ সমাজকে নেশা ও মাদক থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেটসংলগ্ন প্রধান সড়কে অবস্থিত ‘শাহাদাত ঘড়ি ঘর’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটারের ওপর দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ঘড়ি ও অন্যান্য মালামাল চুরি করে দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে দাবি দোকানমালিকের।

জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানার পরও মা সিএনজি ফিলিং স্টেশন কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডারে গ্যাস সরবরাহ করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরদিনই আবার প্রকাশ্যে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি শুরু হয়।

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ: ২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি যুবকের

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদীতে পড়ে ২১ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ডুবুরি নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

জনপ্রিয় টার্গেট

টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রকাশ: ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬