কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। আজ সকালে এডিসি, এসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মূল ঘটনা বিবেচনায় চাঁদাবাজির মামলা নেওয়া হবে। তবে ঘটনাটি ডাকাতির সংজ্ঞায় পড়ে কি না, তা যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে মেন্ডি ডেন্টাল কলেজ রোডে সিকদার মেডিকেল কলেজের পেছনে প্রতিষ্ঠানটির সেন্ট্রাল সর্টিং সেন্টারের ওয়্যারহাউসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার সকালে প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আফসার উদ্দিন হাজারীবাগ থানায় অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ব্যক্তিরা ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেলে করে ওয়্যারহাউসের পশ্চিম গেটে আসেন। তাঁদের মধ্যে ৪০ থেকে ৫০ জন সিসিটিভি ক্যামেরা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বাকিরা বাইরে অবস্থান নেন। হামলাকারীদের আট থেকে নয়জনের হাতে আগ্নেয়াস্ত্র এবং দু-তিনজনের হাতে শর্টগানসদৃশ অস্ত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, হামলাকারীরা একটি সিসকো কোর ডিভাইস, একটি রাউটার, বিভিন্ন সক্ষমতার নয়টি ডাহুয়া এনভিআর, ১০ টেরাবাইটের ৩৮টি হার্ডডিস্ক, একটি সার্ভার র‍্যাক, ৪০টি ক্যামেরা, আটটি সিপিইউ, আটটি মনিটর ও একটি ল্যাপটপ নিয়ে যান। এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ টাকা বলে উল্লেখ করা হয় ওই অভিযোগে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ওয়্যারহাউসে অপারেশন ম্যানেজার নিজাম উদ্দিনের খোঁজ করেন। তাঁকে না পেয়ে নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলে যান তাঁরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলে দাবি প্রতিষ্ঠানের। পরে জুয়েল নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানের আরেকটি কার্যালয়ে হামলা, ডাকাতি ও দখলের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর সাইফুল নামের এক ব্যক্তি ফোন করে ডাকাতির ঘটনা ধামাচাপা দিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। এর আগেও ক্যাপ্টেন ইমনের নামে ওই প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন আফসার উদ্দিন।

লিখিত অভিযোগে ডাকাতির সঙ্গে চাঁদাবাজির কথাও উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আফসার উদ্দিন। পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন। তিনি বলেন, থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ চুরির ধারায় মামলা করার কথা বলছে। তবে অভিযোগে চাঁদা দাবির বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, কুরিয়ার সার্ভিসে চাঁদাবাজির উদ্দেশে এসেছিল এবং চাঁদাবাজি করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, আমরা চাঁদাবাজির মামলা নেব। তবে ঘটনাটি ডাকাতির সংজ্ঞায় পড়ে কি না, তা যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে আফসার উদ্দিন বলেন, থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ চুরির ধারায় মামলা করার কথা বলছে। তিনি ডাকাতির অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন, যেখানে চাঁদা দাবির বিষয়টিও উল্লেখ করেছেন। তবে চাঁদা না দেওয়ার কারণে হামলা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা-ও তাঁর জানা নেই বলে জানান।

আজ রাত ১০টার দিকে হাজারীবাগ থানার ওসি আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় চাঁদাবাজির মামলা নেওয়া হচ্ছে। এর আগে চুরির ধারায় মামলা করার কথা বলা হলেও এখন চাঁদাবাজির মামলা নেওয়া হবে বলে জানান তিনি।মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

হাউজিংয়ে বসবাসকারী অন্য পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এসব আয়োজনে বিরক্ত ছিলেন বলে অভিযানে থাকা একাধিক কর্মকর্তা দাবি করেছেন। তাঁদের ভাষ্য, পার্টির উচ্চ শব্দে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতো।

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান রায়হান।

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদে ইশরাক হোসেনকে পুনর্বহাল করার দাবি জানিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। অন্যথায় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য অথবা আহত ব্যক্তিদের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা…

জনপ্রিয় টার্গেট

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

প্রকাশ: ১১:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬