কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বিদ্যুৎ শটসার্কিট কিংবা চুলার আগুন থেকে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আছেন কি না, তা জানতে তল্লাশি অব্যাহত আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন লাগে রিসোর্টটিতে। কাঠ ও বাঁশের তৈরি রিসোর্টটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ৬-৭ টি কক্ষে ঘুমিয়ে থাকা পর্যটকরা দিগ্বিদিক ছুটতে থাকেন, কেউ কেউ ঘুমিয়ে ছিলেন।

মোহাম্মদ সোহেল নামে রিসোর্টের এক কর্মচারি বলেন, রিসোর্টে ১৮ জন অতিথি ছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে(এডিএম) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, হাসপাতালে চারজন অগ্নিদগ্ধ ব্যক্তিকে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী। সবাইকে হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি

কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচে যাওয়ার পথে টুপটুপ রিসোর্টে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

তাঁর সৃষ্টিতেই তিনি চিরস্মরণীয়, বরণীয়, শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তাঁর গান, কবিতা, নাটক কালের সীমা অতিক্রম করে জেগে থাকে কোটি বাঙালির হৃদয়ে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপনের প্রতিবাদে গান ও কবিতার মাধ্যমেই হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে…

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

কক্সবাজারের উখিয়ার ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে দুই সহোদরকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধারের দাবি করেছে এপিবিএন।

জনপ্রিয় টার্গেট

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭

প্রকাশ: ০১:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬