এইচএসসিতে বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ শনিবার বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ঝালকাঠি জেলার ৩১টি কলেজ থেকে ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ৪৫৭ জন। অনুপস্থিত ছিলেন ২৪২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছেন ২ হাজার ৮০৪ জন।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৪৯৮ জন এবং মেয়ে ১ হাজার ১৫৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। তাঁদের মধ্যে মাত্র ছয়জন ছেলে।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। জেলাটিতে পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বরিশালের পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া বরগুনায় ৪৪ দশমিক ৬৬, ভোলায় ৩৯ দশমিক ৫৪ এবং পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

অন্যদিকে, ছয় জেলার মধ্যে সবচেয়ে কম পাসের হার ঝালকাঠিতে।

এদিকে, পুরো বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৩৫০টি কলেজ থেকে এ বছর ১ লাখ ৬ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৮ হাজার ৪১২ জন।

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামীর বসতঘর থেকে জাল নোট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। তবে তাঁর স্বামী মো. কাওসার খান (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুরে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে ভোর ৪টা ২০ মিনিটের দিকে কুমারখালীর জাঙ্গালিয়াসংলগ্ন এলাকায় পৌঁছালে ১২টি ইঞ্জিনচালিত নৌকায়…

জনপ্রিয় টার্গেট

এইচএসসিতে বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে

প্রকাশ: ০৫:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬