রাতে ‘গরু চুরি’, সকালে পাশের গ্রামের বউভাত থেকে আটক ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৮ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা এলাকায় চুরির এ ঘটনা ঘটে।

আটক রফিকুল ইসলাম একই ইউনিয়নের বকশিচর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মাস্তা গ্রামের শহিদুল ইসলাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের কালো রঙের একটি ক্রস জাতের গাভি গোয়ালঘরে বেঁধে রাখেন। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘরের দরজা খোলা। পরে শনিবার সকালে স্থানীয়দের নিয়ে গরুটির সন্ধানে বের হলে বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান তাঁরা।

পায়ের ছাপ অনুসরণ করে পাশের বকশিচর গ্রামের একটি বাড়িতে গিয়ে শহিদুল দেখতে পান, তাঁর গরুটি জবাই করে মাংস কাটা হচ্ছে। গরুর চামড়া ও মাথা দেখে সেটি নিজের গরু বলে শনাক্ত করেন তিনি। এ সময় শহিদুল ও তাঁর ভাতিজা আনারুলের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনারুলের মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর ডান হাতে কাটা ও রক্তাক্ত জখম হয়।

পরে কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে আটক করে। এ সময় সেখান থেকে জবাই করা গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। আহত আনারুলকে স্থানীয়রা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলের বিয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। আজ শনিবার রফিকুল ইসলামের বাড়িতে বউভাতের আয়োজন ছিল। গরুর খোঁজে শহিদুল ওই বাড়িতে গিয়ে রান্নাবান্না চলতে দেখেন। তাঁর অভিযোগ, বউভাতের আয়োজনের জন্যই রফিকুল তাঁর গরুটি চুরি করে জবাই করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম শনিবার রাত ১০টার দিকে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের…

দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইন কোরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামের এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

রাতে ‘গরু চুরি’, সকালে পাশের গ্রামের বউভাত থেকে আটক ১

প্রকাশ: ১২:০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬