বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে ‘শেফা ব্রেড অ্যান্ড বেকারি’ নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙ্গাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে কাপড়ের রং বা ইন্ডাস্ট্রিয়াল ডাই ব্যবহার করছিল। এ ছাড়া ‘অলটাইম’ ব্র্যান্ডের মিল্ক ব্রেডের প্যাকেটের আদলে নকল প্যাকেটে পাউরুটি বাজারজাত করা হচ্ছিল। বেকারির খাদ্যপণ্য তৈরির পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। পরে সংশোধনের সুযোগ দিয়ে বেকারির মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বেকারি মালিক সমিতির জিম্মায় প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করতে সতর্ক করা হয়েছে।

মো. কাউছার মিয়া বলেন, জনস্বার্থে খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

জনপ্রিয় টার্গেট

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার

প্রকাশ: ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬