পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

এ ঘটনায় আজ শুক্রবার একই এলাকার ওবায়দুল ইসলাম ও এন্দাদুল ইসলাম ওরফে বিপ্লবসহ সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক চানমদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, রূপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামের মামুন হোসেন, আমিনুল ইসলাম, রিয়াজউদ্দিন, মিজানুর রহমান, মাসুদ হোসেন ও আব্দুল্লাহ মামুনসহ সাত কৃষক রূপনারায়ণপুর মৌজার জেএল নম্বর ১৮২ ও খতিয়ান নম্বর ১৭০-এর আওতাধীন ৩ দশমিক ১৭ একর জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রতিবছরের মতো এবারও ওই জমিতে আমন ধানের চাষ করেন তাঁরা।

অভিযোগে বলা হয়, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে গত মঙ্গলবার রাতে ওই জমিতে আগাছানাশক ছিটিয়ে ধানগাছ নষ্ট করা হয়। এতে কৃষকদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, এর আগেও ওই জমিতে চাষ করা আলু ও সরিষা নষ্ট করা হয়েছিল। এ ঘটনায় গ্রাম আদালতে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিপ্লব বলেন, ‘তাঁরা জোর করে আমাদের জমি দখল করে ধান চাষ করেছেন। ধানগাছে তাঁরাই কীটনাশক ছিটিয়ে এখন আমাদের হয়রানি করার চেষ্টা করছেন।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান আজকের পত্রিকাকে বলেন, কীটনাশক ছিটিয়ে ধানগাছ নষ্ট করার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন আটক

নওগাঁর মান্দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫

পুলিশের ভাষ্য অনুযায়ী, হালিমা বেগম ছিলেন নিঃসন্তান ও স্বামীপরিত্যক্তা। তিনি বাবার বাড়িতে ছোট ভাই মজনুর ঘরের পেছনে একটি ছাপড়াঘরে থাকতেন। মানুষের বাড়িতে কাজ করার পাশাপাশি গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

জনপ্রিয় টার্গেট

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

প্রকাশ: ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬