নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার, কোমরে বাঁধা ছিল বালুর বস্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৫ বার পঠিত হয়েছে

পরিবারের দাবি, হাসনা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে।

নিহত হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।

পুলিশ জানায়, মরদেহের কোমরে গামছা দিয়ে বালুর বস্তা বাঁধা ছিল। এ অবস্থায় মরদেহ উদ্ধারের পর স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, হাসনা খাতুনকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে খালের পানিতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার জানান, হাসনা খাতুন নিখোঁজের ঘটনায় তাঁর ছেলে থানায় জিডি করেছিলেন। এর পরদিন খালের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর রহমান হত্যাকাণ্ডে মামলার এক মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

তেঁতুলিয়া নদীর ভাঙন এবং জোয়ারের পানি থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর বাউফলে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী বাসিন্দারা। একই সঙ্গে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধূলিয়ার মধ্যে সংযোগ স্থাপনে তেঁতুলিয়া নদীর ওপর সেতু…

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলা ও যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার, কোমরে বাঁধা ছিল বালুর বস্তা

প্রকাশ: ০৮:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬