দেড় শতাব্দী ধরে পাশাপাশি মসজিদ-মন্দির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

স্থানীয়দের তথ্যানুযায়ী, ইউসুফগঞ্জ জামে মসজিদের পাশেই অবস্থিত শ্রী শ্রী সাধুবাবা শম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম। ১৮৮৩ সাল থেকে এই দুই ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে এলাকায় সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য গড়ে ওঠে।

স্থানীয়দের দাবি, এত দীর্ঘ সময়ে মসজিদ ও মন্দিরকে কেন্দ্র করে কোনো বিরোধ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। দুই সম্প্রদায়ের মানুষ পরস্পরের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে নিজ নিজ ধর্মীয় আচার পালন করেন। বিভিন্ন উৎসব ও আয়োজনেও তাঁরা একে অপরকে সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘আজানের পর মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করেন, আর নির্ধারিত সময়ে মন্দিরে পূজা-অর্চনা হয়। দুই সম্প্রদায়ের মানুষ পরস্পরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। বিভিন্ন উৎসবেও সহযোগিতার মনোভাব বজায় থাকে।’

মসজিদের মুসল্লি দুলাল মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করছি। কখনো কোনো সমস্যা হয়নি। ভবিষ্যতেও হবে না বলে আমরা বিশ্বাস করি।’

শ্রী শ্রী সাধুবাবা শম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক রাজয় দাশ হরি বলেন, ‘আজানের পর মুসল্লিরা নামাজ আদায় করেন। পূজার সময় আমরা নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করি। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে এই সহাবস্থান বজায় রয়েছে।’

ইউসুফগঞ্জ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মাহফুজুর রহমান বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে পূজা-অর্চনা করে আসছেন। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা করা হয়।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ‘বছরের পর বছর ধরে এখানে মসজিদ ও মন্দিরের কার্যক্রম পাশাপাশি চলছে। দুর্গাপূজাও নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী। সম্প্রীতির এই বন্ধন অটুট থাকবে বলে আশা করছি।’

নারায়ণগঞ্জে ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ও পলিথিনের একটি গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি মার্কাস মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যবসায়ী মো. ইব্রাহিমের গোডাউনে থাকা মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মাহফিলে নাম নিয়ে বিরোধ, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহফিলে নাম দেওয়াকে কেন্দ্র করে রিপন মিয়া নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। গতকাল রোববার রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিপন ভোলাব ইউনিয়নের শহীদুল্লাহ মিয়ার ছেলে।

জনপ্রিয় টার্গেট

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

দেড় শতাব্দী ধরে পাশাপাশি মসজিদ-মন্দির

প্রকাশ: ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬