ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ বার পঠিত হয়েছে

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলীম সিলেট কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের একমাত্র ছেলে।

আহতরা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠান।  

নিহতের খালাতো ভাই আরিফ বলেন, ছুটিতে সিলেট থেকে ট্রেনে করে ফেনী এসেছিলেন আবদুল আলীম। পরে ফেনীর মহিপাল থেকে সিডিএম পরিবহনের বাসে করে বারইয়ারহাটের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে দুটি রেকার দিয়ে কাজ করা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তির স্বজনেরা হাসপাতালে এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।

সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।

জনপ্রিয় টার্গেট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

প্রকাশ: ০৯:০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬