এর নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজের ডাইরেক্ট লিস্টিং) বিধিমালা, ২০২৬’। যা ১৮ অক্টোবর সরকারি গেজেট আকারে প্রকাশিত ও কার্যকর হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক এমডি কে এ এম মাজেদুর রহমান আজকের প্রত্রিকাকে বলেন, সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ ভালো। এর ফলে সরকারি কোম্পানি, যেমন জীবন বীমা এবং সাধারণ বীমা করপোরেশন, জ্বালানি খাতের ভালো কোম্পানিগুলোর পাশাপাশি বেসরকারি খাতের কোম্পানি এখন বাজারে আসতে পারবে।
তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে পরিশোধিত মূলধনের অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। এক বছরের মধ্যে বিএসইসির নির্ধারিত করপোরেট সুশাসনের শর্ত পূরণের অঙ্গীকারও দিতে হবে।
শেয়ারের দাম নির্ধারণে কোম্পানি মার্চেন্ট ব্যাংকারের সঙ্গে পরামর্শ করে নির্দেশক মূল্য ঠিক করবে। এ জন্য অন্তত দুটি মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করতে হবে—যার একটি অ্যাবসলিউট, অন্যটি রিলেটিভ ভ্যালুয়েশন। প্রথম দিন শেয়ার বিক্রির সর্বনিম্ন দাম নির্দেশক মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম রাখতে হবে।
প্রথম লেনদেনের দিন প্রথম দুই ঘণ্টা বিনিয়োগকারীরা শেয়ার কেনার দরপ্রস্তাব দিতে পারবেন। এ সময়ে উদ্যোক্তা বা বিক্রির প্রস্তাবকেরা বিক্রির আদেশ দিতে পারবেন না। দুই ঘণ্টা শেষে বিক্রির আদেশ দেওয়া যাবে।
বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিক্রির ৩০ কার্যদিবসের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোট বিক্রি হওয়া শেয়ারের ১ শতাংশের বেশি কিনতে পারবেন না। প্রথম দুই কার্যদিবসে একক আদেশে ১০০টির কম বা ১ হাজারটির বেশি শেয়ার কেনার নির্দেশ গ্রহণ করা হবে না। প্রথম দিন থেকে এক বছর পর্যন্ত প্রস্তাবকেরা কোম্পানির শেয়ার কিনতে পারবেন না। নির্দিষ্ট সময় পর্যন্ত তাঁরা নিজেদের হাতে থাকা শেয়ারের ৫০ শতাংশের বেশি বিক্রি করতে পারবেন না।
শাকিল রিজভী বলেন, এ বিধিমালার বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে, বিশেষ করে নতুন কোম্পানির শেয়ারের দাম কী হবে, এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের।

দৈনিক টার্গেট 




























