চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ঢাকার বসুন্ধরা সুপারগলফে ‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়।

স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী, মেঘনা সিমেন্ট মিলস ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে উল্লেখযোগ্য আর্থিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেড। এই সমঝোতার প্রধান লক্ষ্য হলো—সিমেন্ট শিল্পে আধুনিক প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করা। সামনের দিনগুলোতে সহযোগিতার পরিধি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে।

সমঝোতা স্মারকে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের পক্ষে স্বাক্ষর করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। অন্যদিকে ইউফেং সিমেন্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন।

অনুষ্ঠানে উভয় দেশের ব্যবসায়ী ও উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপ ও অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষে ছিলেন চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদসহ সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

ইউফেং সিমেন্টের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির উপপ্রধান প্রকৌশলী দেং ইউলিয়ান এবং অন্যান্য কর্মকর্তারা।

অন্যান্য অতিথি হিসেবে ছিলেন সিনো বিডি এনার্জি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিন ইয়ানশিয়ং, জেনারেল ম্যানেজার ইয়ে ঝেনহং এবং ইয়ুনহাই মাইনিং গ্রুপের চেয়ারম্যান ওয়ে গুয়াংহাই।

মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড আশা প্রকাশ করেছে, এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দুয়ার উন্মোচিত হবে। যৌথ উদ্যোগ ও যৌথ অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হওয়া এই কৌশলগত জোট বাংলাদেশের সামগ্রিক সিমেন্ট খাতের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ…

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। আজ বুধবার (১৪ অক্টোবর) এ-সংক্রান্ত এক সার্কুলারে এই ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জনপ্রিয় টার্গেট

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

প্রকাশ: ০৫:১৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬