দৈনিক টার্গেট

দেশের চেতনায়

স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ পদে নিয়োগ

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ স্কয়ার গ্রুপ নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। এর অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সম্প্রতি অ্যাকাউন্টস ও ফিন্যান্স বিভাগে এক্সিকিউটিভ পদে দক্ষ প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদবী: এক্সিকিউটিভ

বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স

পদসংখ্যা: উল্লেখ করা হয়নি

প্রার্থীদের অবশ্যই হিসাববিজ্ঞানে এমকম বা অ্যাকাউন্টিংয়ে এমবিএ ডিগ্রিধারী হতে হবে।

তাছাড়া এমএস অফিসে দক্ষতা, পাশাপাশি ভ্যাট, কর, বাজেট তৈরি ও খরচ ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব জ্ঞান থাকা আবশ্যক।

এই পদে আবেদন করতে হলে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

প্রার্থীদের পাবনা জেলায় অবস্থিত অফিসে কাজ করতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা নির্বাচিত প্রার্থীর যোগ্যতা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন। আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৫

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।