ভাটারায় ব্যাংকারের মরদেহ উদ্ধার

ঢাকাদেশজুড়ে

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে আসিফ উদ্দিন সুমন (৪৫) নামে এক ব্যাংকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আসিফ উদ্দিন সুমনের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ চর এলাকায়। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ১১ নম্বর রোডের জে ব্লকের একটি ফ্ল্যাটের সপ্তম তলায় একা ভাড়া থাকতেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, “দীর্ঘ সময় ধরে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় পাশের ফ্ল্যাটের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরো জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, আসিফের স্ত্রী বিদেশে অবস্থান করছিলেন। গত ২ জুলাই তিনি নিজ কক্ষে দরজা বন্ধ করেন এবং এরপর থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষায় রয়েছি।”

পুলিশ জানায়, আসিফ উদ্দিন সুমন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ উদ্ধার সংক্রান্ত তদন্ত ও অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।