স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙ্গা ব্রিজ এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা সামনে এগিয়ে তাঁতীবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মিছিল করেন।
এ সময় তাঁরা প্রায় পৌনে দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক টার্গেট 


























