শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে সবজি বহনকারী একটি গাড়ির সঙ্গে শরীরে ঘষা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এর জেরে ডাকপাড়া এলাকার এক কৃষককে মারধর করেন সাতপাকিয়া এলাকার কয়েকজন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় শুক্রবার রাতেই মাইকিং করে লোকজন জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়। শনিবার সকালে উভয় পক্ষের লোকজন শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান নেন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশি হস্তক্ষেপে দুই পক্ষ সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে দেখা যায়, ব্যাঙের মোড় এলাকায় সড়কের দুই পাশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিলেন দুই পক্ষের লোকজন। সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইটপাটকেল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, শুক্রবার কাঁচাবাজারে ভ্যানগাড়ির সঙ্গে ঘষা লাগাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়। পরে দুই গ্রামের লোকজন মাইকিং করে শনিবার সকালে জড়ো হওয়ার ঘোষণা দিলে পুলিশ ভোর থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ৪

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাঁদের মধ্যে নকলা পৌরসভার দুই কর্মচারী রয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া জোড়াপাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ

নালিতাবাড়ীতে মাংসের তিন দোকানিকে জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাংসের দোকানিকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার নালিতাবাড়ী ও দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাতনামা নারীর লাশ

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া ব্রিজের নিচে প্লাস্টিকের বড় ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার শ্রীবরদী টু শেরপুর মহাসড়কের কুড়িকাহনিয়া ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

মসজিদ নির্মাণে জমি দানের দাবিটি ভুয়া, স্পষ্ট করলেন সানিয়া মির্জার বাবা

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রকাশ: ০২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬