গাজীপুরে ধর্ষণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বুধবার গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৭ মে রাতে শ্রীপুর থানার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের নিজ বাড়িতে নিজ প্রয়োজনে ঘরের বাইরে যান গৃহবধূ মোছা. রুমা আক্তার (২২)। এ সুযোগে আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী আতিকুল ঘরের খাটের নিচে লুকিয়ে থাকেন। পরে রুমা ঘরে ফিরে শুয়ে পড়লে আতিকুল খাটের নিচ থেকে বের হয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা গাজীপুর সদর হাসপাতালে সম্পন্ন হয়। পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এ দণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তাহের নয়ন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিচারক এ রায় দিয়েছেন। এ রায়ের মধ্য দিয়ে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন বলে আমরা মনে করি। পলাতক আসামিকে আইনের আওতায় এনে দণ্ড কার্যকর করা এখন জরুরি। আমরা আশা করি, আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।’

এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশিল্পে উদ্ভূত শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বুধবার বেলা ৩টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল

গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

গাজীপুরে কালবেলার জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় সাগর ও ওসমান নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় ছুরিকাঘাতে কার্তিক নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। ছিনতাইয়ের সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মহানগরের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।

জনপ্রিয় টার্গেট

আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট

গাজীপুরে ধর্ষণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ১২:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬