আজ সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৭৮, ওয়ারীতে ৯৩, মতিঝিলে ৮২, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৪০, গুলশানে ৭৮, উত্তরায় ৫৭ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দৈনিক টার্গেট 






















