মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান ওরফে জয়, সানজিম হাসান ও মো. অমিত হাসান।

আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের মা নাসিমা বেগম শীর্ষ সন্ত্রাসী মামুন, মশিউর ও জামিলের বড় বোন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেদী হাসান ওরফে জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা এবং অবৈধ আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার তিন ভাইয়ের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্ত চলছে। গত ৩০ সেপ্টেম্বর মামলাটি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় অংশ নেওয়া অন্যদের চিহ্নিত করতে সিসি ফুটেজ ও প্রযুক্তি সহযোগিতায় গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে…

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধের নির্দেশ

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাস ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেন।

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার

আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার রাতে আদাবর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

প্রকাশ: ১২:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬