কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যু, মৃত দুজন ও নিখোঁজ একজনের পরিচয় মিলেছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

নিহত পর্যটকেরা হলেন ঢাকার উত্তরখান এলাকা থেকে আসা আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩)। উদ্ধার হওয়া অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজনের নাম এস এম নাফিসুর রহমান নিবিড় (২৩)। তিনিও উত্তরার বাসিন্দা। অপর নিখোঁজ ব্যক্তি পর্যটকদের উদ্ধারে পানিতে নেমেছিলেন বলে ধারণা করছে পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত উদ্ধার হওয়া একজন ও নিখোঁজ একজনের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ এ বিষয়ে খোঁজ নিচ্ছে। পাশাপাশি উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, গত রোববার (১৮ অক্টোবর) ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু বান্দরবানের উদ্দেশে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কক্সবাজারে পৌঁছান। তাঁরা হিমছড়ির প্যাঁচার দ্বীপ জাদুঘরসংলগ্ন একটি রিসোর্টে ওঠেন।

মাহবুব আলম বলেন, খাওয়াদাওয়া শেষে বিকেল ৪টার দিকে সাত বন্ধু সমুদ্রে গোসলে নামেন। তাঁদের কেউই সাঁতার জানতেন না। এ সময় ওই এলাকায় আরও তিন-চারজন গোসলে ছিলেন। এ সময় দুজনকে পানিতে ডুবে যেতে দেখে তাঁদের উদ্ধারে এগিয়ে যান সাত বন্ধু। একপর্যায়ে তাঁরাও সমুদ্রের স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন।

স্থানীয় লোকজনের সহায়তায় আল মাহিবুর ইবনে মোকাররম ও সাইবুল হক জিসানের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের সঙ্গে থাকা এস এম নাফিসুর রহমান নিবিড় নিখোঁজ রয়েছেন।

এর আগে চলতি বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ৯ জনের মৃত্যু হয়েছে। সৈকতে গোসলে নেমে বিপদে পড়া পর্যটকদের উদ্ধারে কক্সবাজার শহরের লাবণী, সুগন্ধা ও কলাতলীর তিন কিলোমিটার সৈকত ছাড়া আর কোথাও লাইফগার্ড সেবা নেই।

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সব ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ…আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘রেল-নৌপথ সংকুচিত করে সড়কনির্ভরতা বৃদ্ধিতে বেড়েছে দুর্ঘটনা’

‎দেশে ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন। সড়কে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানির জন্য বিগত সরকারের পরিবহননীতিকে দায়ী করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
‎জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ বুধবার ২১ অক্টোবর গণমাধ্যমে…

জনপ্রিয় টার্গেট

কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যু, মৃত দুজন ও নিখোঁজ একজনের পরিচয় মিলেছে

প্রকাশ: ১১:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬