কলা ও পেঁপে সহজলভ্য। পরিমাণ বুঝে পেঁপে বা কলা যেকোনো একটি ভালো করে চটকে নিন। এরপর এতে কমলার খোসা গুঁড়া বা বাটা, কয়েক ফোঁটা মধু, সামান্য গ্লিসারিন, এক চা-চামচ টক দই, আধা চা-চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের খোসা পাটায় বেটে বা ব্লেন্ড করে একেবারে মিহি করুন। এরপর এতে চালের গুঁড়ার সঙ্গে মধু, কাঁচা দুধ, গোলাপজল এবং বেটে মিহি করা চিনি পরিমাণমতো নিয়ে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। এরপর আলতো হাতে ঘষে ফেসপ্যাকটি তুলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আজকাল সবার বারান্দা বা ছাদের টবে অ্যালোভেরা গাছ থাকে। টক দই, অ্যালোভেরা জেল, মধু, কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে ৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর হালকাভাবে ম্যাসেজ করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে এর সঙ্গে কাঁচা হলুদবাটা, কাঁচা দুধ এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখে ও গলায় মেখে ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ভালো করে মুখ ও গলা ধুয়ে ফেলুন।
চন্দনগুঁড়া, শসার রস, মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে ১০ থেকে ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো ব্লেন্ড করে বা চটকে রস বের করে নিন। এরপর এতে কাঁচা দুধ, অ্যালোভেরা জেল, ডিমের সাদা অংশ এবং টক দই মিশিয়ে পেস্ট করে নিয়ে মুখের ত্বকে মেখে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মেকআপের ঠিক আগে যেসব ফেসপ্যাক বা উপাদান একদম ব্যবহার করা যাবে না, সেগুলো হলো—
চারকোলযুক্ত ফেসপ্যাক মেকআপের আগে ব্যবহার করবেন না। এগুলো ত্বক থেকে প্রাকৃতিক তেল শুষে নেয়। এর ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং মেকআপ বসালে তা ফেটে যায়।
গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত প্যাক বা পিল মেকআপের আগে ব্যবহার করলে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। এর ওপর মেকআপের কেমিক্যাল বসলে ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জি হতে পারে।
কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে জীবনে প্রথম কোনো ফেসপ্যাক বা শিট মাস্ক ব্যবহার করবেন না। যদি সেটি আপনার ত্বকের জন্য উপযুক্ত না হয়, তাহলে মেকআপ করার আগেই র্যাশ, চুলকানি বা লালচে ভাব দেখা দিতে পারে।
পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। পর্তুগালে ঘুরতে যাওয়া পর্যটকেরা এর নামের বাংলা বা ইংরেজি অর্থ শুনলে প্রথমটায় খানিক চমকে যান। কারণ, বাবা দ্য কেমেলো শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা! তবে ভয় পাওয়ার কিছু নেই, এই সুস্বাদু ডেজার্টে উটের কোনো উপাদানের উপস্থিতি নেই…
সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
দৈনিক টার্গেট 
























