আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি পদ ঘিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর তালতলা বাজার তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে রোকনের সঙ্গে দাইয়ানের ছেলে হোসেনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় রোকনসহ একদল অস্ত্রধারী হোসেনের বাড়িতে প্রবেশ করে হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় হোসেনের পরিবারের লোকজন বাঁচাতে এলে তাঁদের ওপরও হামলার ঘটনা ঘটে। এ সময় হোসেনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় অস্ত্রধারীরা। পরে ঘরের দেয়ালে তিন রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা চলে যায়।
আহত হোসেনের বোন ইয়াসমিনের দাবি, হোসেনের ওপর হামলা করে বাড়ি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও বাড়িতে থাকা নগদ কয়েক লাখ টাকা লুট করেছেন হামলাকারীরা। সেই সঙ্গে আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কারও লুট হয়েছে বলে দাবি করেন তিনি।
তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দীন জানান, ঘটনার খবর পেয়ে আমিসহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তবে কোনো গুলিবর্ষণের ঘটনা শুনতে পাইনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
লেখক তাঁর গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে তুলে ধরেছেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশকে বাঁচাতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করেননি। তিনি এই দেশকেই তাঁর একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন…
গ্যাস ও বিদ্যুৎ-সংকট সমাধানের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই এলাকার গ্যাস-সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার সমাধান সম্ভব বলেও দাবি করেছেন তাঁরা…
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন রংপুরের পীরগাছার এক দম্পতি। পরে ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিম (৩৫) নামে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দৈনিক টার্গেট 
















