৩৯ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ৩৮৮ বার পঠিত হয়েছে

হজ করতে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন বাংলাদেশি। আজ শুক্রবার (২৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য মতে, পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৯৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ২৪৩ জন। এ ছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজার ৫৪৫টি ভিসা ইস্যু করা হয়েছে।

বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

জনপ্রিয় টার্গেট

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

৩৯ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন

প্রকাশ: ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪