রুশ আক্রমণের ভয়ে সীমান্তে ১০ লাখ স্থলমাইন বসাতে চায় ফিনল্যান্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিনল্যান্ড ১০ লাখ অ্যান্টি-পারসোনেল মাইন বা স্থলমাইন কিনতে চায়। এসব মাইন কেনার জন্য দেশটি ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার খরচের করার পরিকল্পনা করছে। জাতিসংঘের স্থলমাইন নিষিদ্ধ করা একটি চুক্তি থেকে ফিনল্যান্ড ও আশপাশের কয়েকটি দেশ বেরিয়ে যাওয়ার পর এই পরিকল্পনা সামনে এল।

ইউক্রেনের সমর্থক দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া ক্রমেই বিভিন্ন ধরনের হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। এ ছাড়া মস্কো সামরিক উসকানিমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গত বছর ফিনল্যান্ড অটোয়া কনভেনশন থেকে বেরিয়ে যায়। ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডও একই চুক্তি থেকে বেরিয়ে গেছে। মস্কোর কাছ থেকে সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে তারা এ সিদ্ধান্ত নেয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফিনল্যান্ডের সেনাবাহিনীর কমান্ডের কর্নেল রিকু মিকোনেন দেশটির জাতীয় সংবাদ সংস্থা এসটিটিকে জানিয়েছেন, মাইন কেনার চুক্তির বিষয়ে সরবরাহকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন কর্মকর্তারা।

ফিনল্যান্ড চায়, দেশটির নিজস্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এসব মাইন সরবরাহ করুক। ২০২৭ সালের শেষ নাগাদ চুক্তি সই করার পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের মধ্যে উৎপাদন শুরু করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। মিকোনেন বলেন, ‘ফিনিশ কোম্পানিগুলো ফিনল্যান্ডেই স্থলমাইন তৈরি করলে বিভিন্ন দিক থেকে তা উপকারী হবে।’ তিনি এসটিটিকে জানান, ফিনল্যান্ডের প্রায় ছয়টি প্রতিষ্ঠান এসব মাইন তৈরির যোগ্যতা রাখে। তবে তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে বিদেশ থেকে মাইন কেনার সম্ভাবনাও পুরোপুরি বাতিল করা হচ্ছে না।’

স্থলমাইন নির্মূলের লক্ষ্যে অটোয়া কনভেনশন একটি মানবিক চুক্তি। এর উদ্দেশ্য ছিল এ ধরনের মাইনের ব্যবহার বন্ধ করা এবং মজুত থাকা ১০ লাখেরও বেশি মাইন ধ্বংস করা। ফিনল্যান্ড ২০১২ সালে এই চুক্তিতে যোগ দিয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে দেশটি ২০২৫ সালের এপ্রিলে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। চলতি বছরের জানুয়ারি থেকে চুক্তির বাধ্যবাধকতা আর ফিনল্যান্ডের ওপর কার্যকর নেই।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো রাশিয়াকে দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে উল্লেখ করেছেন। রাশিয়া ফিনল্যান্ডের পূর্ব সীমান্তে অবস্থিত। দুই দেশের মধ্যে প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে ফিনল্যান্ড নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে।

ফিনল্যান্ডের অভিযোগ, পূর্ব দিক থেকে অভিবাসীদের সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের জন্য ঠেলে দেওয়া হয়েছে।

এদিকে, গতকাল সোমবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রুশ নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘রাশিয়া যত দিন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাবে, তত দিন রুশ নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘তাদের দেশ যখন ইউক্রেনীয়দের বাড়িঘরে বোমা হামলা চালাচ্ছে, তখন রুশ নাগরিকেরা ইউরোপের স্বাধীনতার সুযোগ-সুবিধা ভোগ করবেন, এটা ঠিক নয়।’ ভালতোনেন জানান, ২০২৫ সালে শেনজেনভুক্ত দেশগুলো রুশ নাগরিকদের প্রায় পাঁচ লাখ পর্যটন ভিসা দিয়েছিল।

ফিনল্যান্ড ২০২২ সালেই রুশ নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এখন পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোরও একই পদক্ষেপ নেওয়া উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেননি মাখোঁ, বিক্ষোভ সামলাতে নতুন কৌশলের নির্দেশ

ফ্রান্সে সপ্তাহান্তে ব্যাপক সহিংসতা, দাঙ্গা ও লুটপাটের ঘটনায় নিজেকে ‘দায়ী’ করে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সোমবার প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সহিংসতা মোকাবিলায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে

চীনের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় কেন ক্ষতিগ্রস্ত ইউক্রেন

ইউক্রেনের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) দেশটির তৈরি পণ্যের ওপর থেকে আমদানি বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর যুক্তি, চীনসহ বিভিন্ন দেশ থেকে কম দামে পণ্য আমদানি ঠেকাতে নেওয়া পদক্ষেপের আওতায় ইউক্রেনকেও অন্য দেশগুলোর সঙ্গে এক কাতারে ফেলা হয়েছে।

ইউরোপের ৬ দেশে মানুষ কেন রাজপথে, কেন এত সহিংসতা

স্পেন, ফ্রান্স ও পর্তুগাল, ইতালি ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে তরুণেরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে অসন্তোষ থেকে তাঁরা এই আন্দোলন করছেন।

জনপ্রিয় টার্গেট

রুশ আক্রমণের ভয়ে সীমান্তে ১০ লাখ স্থলমাইন বসাতে চায় ফিনল্যান্ড

প্রকাশ: ০৯:২৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬