মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬১ বার পঠিত হয়েছে

বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি স্থানীয় সময় রোববার দুপুর ২টার ঠিক আগে দুর্ঘটনায় পড়ে। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে উড্ডয়ন করেছিল। বিমানটি মাটিতে থাকা বেশ কয়েকটি যানবাহনেও আঘাত করে।

আমাজন জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। দুর্ঘটনার পর ধোঁয়ায় ভরা বিধ্বস্ত স্থানে দমকলকর্মীরা ছুটে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে। যুক্তরাষ্ট্রে লেবার ডে উপলক্ষে ছুটির এই সপ্তাহান্তটি বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ সময়গুলোর একটি।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, ‘অন্তত পাঁচজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।’ তিনি জানান, দুর্ঘটনার ‘কয়েক সেকেন্ডের মধ্যেই’ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। মেয়র বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান মনোযোগ নিহতদের পরিবার, আহত ব্যক্তিরা এবং চলমান উদ্ধার ও জরুরি তৎপরতার দিকে।’

মায়ামির ফায়ার চিফ রাইয়েড জাদাল্লাহ জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেয়র বলেন, আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কী ধরনের আঘাত লেগেছে, তা এখনো জানা যায়নি। জাদাল্লাহ বলেন, আহতদের কয়েকজন মাটিতে থাকা যানবাহনের ভেতরে অথবা যানবাহনের নিচে আটকা পড়েছিলেন। দমকল ও উদ্ধারকারী দলের সদস্যদের তাদের সেখান থেকে বের করে আনতে হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনই বলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সব বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটি তদন্ত করবে। সংস্থাটি সোমবার একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করেছে। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, নর্থ ক্যারোলিনাভিত্তিক চার্টার কোম্পানি ২১ এয়ার পরিচালিত আমাজনের ফ্লাইটটি ‘মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের তির্যক রানওয়ে পেরিয়ে যায় এবং বিমানবন্দরের উত্তর-পশ্চিম প্রান্তে অচল অবস্থায় পড়ে থাকে।’

মায়ামি-ডেড ফায়ার রেসকিউ জানিয়েছে, তাদের দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, দুর্ঘটনার কারণে বিমানটিতে আগুন ধরে গেছে এবং সেখানে ‘প্রচণ্ড আগুন ও ধোঁয়া’ দেখা যাচ্ছিল। দুই শতাধিক দমকলকর্মী দুর্ঘটনাস্থলে কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘটনাস্থলে এখনো জ্বালানি তেল লিক করছে বলে জানিয়েছেন জাদাল্লাহ।

আমাজন এক বিবৃতিতে জানিয়েছে, তারা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে।

আমাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশন্সের পরিচালক কেলি ন্যান্টেল বলেন, ‘আজ মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন জানতে পেরে আমরা গভীরভাবে মর্মাহত।’ তিনি আরও বলেন, ‘এই ভয়াবহ ক্ষতিতে নিহতদের পরিবার, স্বজন এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের গভীর সমবেদনা।’

ন্যান্টেল বলেন, ‘২১ এয়ার পরিচালিত বিমানটি অবতরণের চেষ্টা করছিল, তখন এই ঘটনা ঘটে। কী ঘটেছে সে বিষয়ে আরও জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং যেকোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করব।’

সম্প্রতি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে একটি প্রচারণামূলক ভিডিও (প্রোমো) প্রকাশ করেছে। কিন্তু ভিডিওটি প্রকাশের পরপরই তা নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজ্যের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরার বদলে ৮০ সেকেন্ডের ভিডিওটিতে স্থান পেয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার…

বড় পরিসরে মাদক পাচার ও উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিসরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফা এবং আরও ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৩৯ বছর বয়সী সারাহ মিসরে অপরাধ ও নিরাপত্তাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনার জন্য পরিচিত।

হিমালয় কন্যা নেপালের বিদ্যুৎ খাতের প্রায় ১০০ শতাংশই আসে জলবিদ্যুৎ (হাইড্রো পাওয়ার) থেকে। দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী ভারত ও বাংলাদেশে রপ্তানি করে প্রতি বছর অন্তত ২০০ মিলিয়ন ডলার আয় করে কাঠমান্ডু। তবে যে হিমবাহ ও পাহাড়ি নদীগুলোকে কেন্দ্র করে নেপাল এই অর্থনৈতিক

জনপ্রিয় টার্গেট

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রকাশ: ০৮:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬