জার্মানির বিমানবন্দরে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

জার্মানির গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর লিপজিগ/হালে বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলার চেষ্টার পেছনে রাশিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছে জার্মান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট বলেছেন, এ ঘটনা ইউরোপে রাশিয়ার চলমান ‘হাইব্রিড অপারেশনের’ একটি অংশ।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলকে পাশে রেখে এক সংবাদ সম্মেলনে ডোব্রিন্ডট বলেন, পুলিশি তদন্ত, অপরাধের ধরন এবং গোয়েন্দা তথ্য—সবকিছু মিলিয়ে ওই হামলার চেষ্টার জন্য রাশিয়াকেই দায়ী করার মতো যথেষ্ট ভিত্তি পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত ৪ আগস্ট সন্ধ্যায় পূর্ব জার্মানির লিপজিগ/হালে বিমানবন্দরে একটি ড্রোন শনাক্ত করা হয়। ড্রোনটির অবস্থান ছিল একটি ইউক্রেনীয় বিমানের কাছাকাছি। পরে সেটিতে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটি নিষ্ক্রিয় করা হয়।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্তৃপক্ষ এ ঘটনাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছে না। তার ভাষায়, এটি ইউরোপজুড়ে রাশিয়ার বৃহত্তর ‘হাইব্রিড অপারেশনের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনকে সহায়তাকারী বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সাম্প্রতিক সময়ে নাশকতা ও হামলার চেষ্টার ঘটনা বৃদ্ধির কথা জানিয়েছে। এসব ঘটনার পেছনেও রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেছে সংশ্লিষ্ট দেশগুলো।

হামলার চেষ্টার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল জানান, এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

এ ছাড়া বন শহরে অবস্থিত রুশ কনস্যুলেট জেনারেল এবং বার্লিনের রাশিয়ান হাউস সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাঠামোর মধ্যেও রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা ও রুশ নাগরিকদের ওপর ভ্রমণ বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর চাপ বাড়ানোর কথাও জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

বার্লিনের অভিযোগের প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে, জার্মানির ‘রুশবিরোধী পদক্ষেপের’ জবাব দেওয়া হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বার্লিনের পদক্ষেপের বিরুদ্ধে মস্কো প্রতিক্রিয়া জানাবে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানা গেছে।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জার্মানির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ইউরোপ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন নিজেদের স্বাধীনতা ও নিরাপত্তাকে যারা হুমকির মুখে ফেলতে চায়, তাদের প্রতিহত করবে।

তিনি আরো জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের দূরত্ব আসলে আটলান্টিক জোটের সম্পর্কের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। ইউরোপ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা এখনো প্রয়োজন মনে করে, কিন্তু ওয়াশিংটনের প্রতিটি কৌশল বা অর্থনৈতিক চাপের পদ্ধতি অনুসরণ করতে আর আগের মতো আগ্রহী নয়।
সাউথ এশিয়া মনিটরে ৩০ আগস্ট

প্রায় দুই দশকের আফগান যুদ্ধের বড় অংশজুড়ে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধে জয়ী হওয়ার চেয়েও কঠিন ছিল সেখান থেকে সরে আসা। পাঁচ বছর আগে রোববার বিশৃঙ্খলা ও পরাজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি ঘটে। তালেবান যোদ্ধাদের হাত থেকে পালাতে মরিয়া হয়ে লাখো আফগান কাবুল বিমানবন্দরে ভিড় করেছিল

আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম উৎপাদনে গুরুত্বপূর্ণ ‘রেয়ার আর্থ’ বা বিরল খনিজের সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে। এসব খনিজের খনন ও প্রক্রিয়াজাতকরণে চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা পশ্চিমা দেশগুলোর জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করেছে। তাই বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এখন জরুরি। দ্

যুক্তরাজ্যে দীর্ঘ সময়ের জন্য ফিরে এসেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। তবে রাজপরিবার থেকে দূরত্ব, ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে টানাপোড়েন এবং জনমনে তৈরি হওয়া নানা প্রশ্নের কারণে তাদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। যুক্তরাজ্যে ফিরে স্বাভাবিক জীবন গড়ে তুলতে হলে হ্যারি-মেগানকে রাজপরিবার ও

জার্মানির বিমানবন্দরে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ

জার্মানির বিমানবন্দরে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ

প্রকাশ: ০১:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬